নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল : বাস, অটো ও টোটো স্ট্যান্ড থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল শ্রমিক নেতা রাজু আহলুওয়ালিয়া। আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে আসানসোল জেলা আদালতে পেশ করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বাস, অটো ও টোটো স্ট্যান্ড থেকে কাটমানির নামে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে এবং পরবর্তীতে রাজু আহলুওয়ালিয়াকে গ্রেফতার করা হয়। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রের দাবি, তদন্তে উঠে আসা তথ্য ও প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজু আহলুওয়ালিয়া। তাঁর দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, “আমি সবসময় কাটমানি ও অবৈধ তোলাবাজির বিরুদ্ধে সরব ছিলাম। সেই কারণেই আমাকে টার্গেট করা হয়েছে।”
তিনি আরও জানান, আদালতের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে এবং আদালত যে রায় দেবে, তা তিনি মেনে নেবেন। ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের রাজনৈতিক মহলে চাঞ্চল্য





