ভিডিও

কাগজের ব্যবসার আড়ালে ক্রিকেট জুয়া চক্র

টি-২০ ম্যাচ ঘিরে লাখ লাখ টাকার বেটিং, গ্রেফতার মূল অভিযুক্ত

নির্ভীক বাংলা:
সূর্যকুমার যাদবের ছ’টা চার না সাতটা? মোট ক’টি বল খেলবেন অভিষেক শর্মা? পাওয়ার প্লে-তে কত রান তুলবে ভারত? হার্দিক চার ওভারে কত রান দেবেন?—এভাবেই মিনিটে মিনিটে বদলাচ্ছিল প্রশ্ন, আর চলছিল লাখ লাখ টাকার লেনদেন। টি-২০ বিশ্বকাপকে কেন্দ্র করে এমনই এক ডিজিটাল ক্রিকেট বেটিং চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের এআরএস (Anti-Rowdy Section)।
চলতি মাসের ২২ তারিখ ভারত–দক্ষিণ আফ্রিকা টি-২০ ম্যাচ চলাকালীন অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চক্রের মূল পান্ডা প্রতীক পিঞ্চাকে। ধৃত প্রতীক রাজস্থানের বিকানেরের বাসিন্দা। গত চার বছর ধরে সে হাওড়ায় বসবাস করছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্য কলকাতার ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসের একটি বাড়িতে ‘অফিস’ খুলে বসেছিল প্রতীক। বাইরে থেকে নিজেকে কাগজের ব্যবসায়ী বলে পরিচয় দিলেও, আসলে মোবাইল ও অন্যান্য ডিভাইসে ডিজিটাল বেটিং অ্যাপ ব্যবহার করে চালাত ক্রিকেট জুয়ার রমরমা সিন্ডিকেট।
প্রাথমিক তল্লাশিতে ওই অফিস থেকে নগদ ৪০ হাজার টাকা বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি শহরের এক নামী হোটেলের একটি ঘরের চাবিও উদ্ধার হয়েছে। ওই হোটেলের সঙ্গে চক্রের আরও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ঘটনায় হেয়ার স্ট্রিট থানা-য় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। আদালত অভিযুক্তকে ২ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। তদন্ত

TAGS

সম্পর্কিত খবর