ভিডিও

উচ্ছেদের বিরুদ্ধে বামেদের মিছিল, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদে আপত্তি

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল:
আসানসোলে ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে রবিবার দুপুরে বামফ্রন্টের শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। শ্রমিক নেতা পার্থ মুখার্জির নেতৃত্বে মিছিলটি গীর্জা মোড় থেকে শুরু হয়ে আসানসোল পৌরনিগমের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পার্থ মুখার্জি বলেন, শহরকে সুন্দর ও আধুনিক করার পরিকল্পনা থাকলে সরকারকে তা স্পষ্টভাবে জানাতে হবে। তবে কোনও অবস্থাতেই পুনর্বাসনের ব্যবস্থা না করে বুলডোজার চালিয়ে হকার উচ্ছেদ করা উচিত নয়।
তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে ‘বুলডোজার নীতি’ এবং স্মার্ট মিটার চালুর পরিকল্পনার বিরোধিতা করছে বামপন্থীরা। পাশাপাশি তিনি রাজ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং সাধারণ মানুষের জীবিকা ও অধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর