ভিডিও

আসানসোল গ্যাস সঙ্কট: জেলা হাসপাতালে রোগীদের খাবার পরিষেবায় সংকট, ক্যান্টিন বন্ধের আশঙ্কা

আসানসোল:
ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাব এবার ভারতের বিভিন্ন ক্ষেত্রেও পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে গ্যাস সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় দেশের নানা প্রান্তে সংকট দেখা দিয়েছে। সেই প্রভাব পড়েছে পশ্চিম বর্ধমান জেলার Asansol District Hospital-এও। তীব্র গ্যাস সঙ্কটের কারণে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার পরিষেবা নিয়ে দেখা দিয়েছে বড় সমস্যা।
হাসপাতালের ক্যান্টিনের ঠিকাপ্রাপ্ত সংস্থার কর্ণধার অসিত পাল জানান, আসানসোল জেলা হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় ৭০০ থেকে ৭৫০ জন রোগীর জন্য খাবার প্রস্তুত করা হয়, যা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হয়। কিন্তু গ্যাসের অভাবে সেই খাবার তৈরি করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বেশি দামে কিনতে হচ্ছে গ্যাস সিলিন্ডার
হাসপাতালের রান্নাঘরে কর্মরত মন্টু দাস ও রাজেশ প্রসাদ জানান, আপাতত কোনোভাবে বাইরে থেকে বেশি দামে গ্যাস সিলিন্ডার কিনে এনে রোগীদের জন্য রান্না করা হচ্ছে। তবে এভাবে দীর্ঘদিন পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেই তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
ক্যান্টিনেও দেখা দিয়েছে গ্যাস সংকট
অন্যদিকে হাসপাতাল চত্বরে রোগীর পরিজন ও ডাক্তারদের জন্য চলা ক্যান্টিনেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ক্যান্টিনের ঠিকাপ্রাপ্ত কর্ণধার অসিত পাল জানান, গ্যাসের অভাবে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
তিন হাজার টাকার বেশি দামে সিলিন্ডার
তার দাবি, বর্তমানে একটি গ্যাস সিলিন্ডার তিন হাজার টাকারও বেশি দামে কিনতে হচ্ছে। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে আগামী এক-দু’দিনের মধ্যেই ক্যান্টিন বন্ধ করে দিতে হতে পারে, বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বাইট:
অসিত পাল, ক্যান্টিনের ঠিকাপ্রাপ্ত কর্ণধার
মন্টু দাস, রাঁধুনি
রাজেশ প্রসাদ, খাবার পরিবেশন কর্মী

TAGS

সম্পর্কিত খবর