ভিডিও

আসানসোল উত্তরে কংগ্রেস প্রার্থীর নমিনেশন জমা, মিছিল করে শক্তি প্রদর্শন

নির্ভীক বাংলা,আসানসোল, শনিবার:
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোল উত্তর কেন্দ্রে শক্তি প্রদর্শন করল কংগ্রেস। শনিবার দুপুরে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে সমর্থকদের নিয়ে মিছিল করে নমিনেশন ফর্ম জমা করলেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি।
বাজনা ও স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় মিছিল, যা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মহকুমাশাসক দপ্তরে পৌঁছয়। তার আগে গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন প্রার্থী।
এরপর আনুষ্ঠানিকভাবে মহকুমাশাসকের দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দেন প্রসেনজিৎ পুইতুন্ডি। মিছিলে কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন সাহ আলম খান, হরজিৎ সিং, এস এম মুস্তাফা সহ অন্যান্যরা।
নমিনেশন ঘিরে এদিন কংগ্রেস শিবিরে ছিল উৎসবের আবহ, পাশাপাশি নির্বাচনে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী দলীয় নেতৃত্ব।

TAGS

সম্পর্কিত খবর