নির্ভীক বাংলা, আসানসোল:
আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়-এ ‘Nazrul Centre for Social & Cultural Studies’ (NCSCS)-এর উদ্যোগে শুরু হল দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মন্ত্রী মলয় ঘটক, উপাচার্য অধ্যাপক (ডঃ) উদয় বন্দ্যোপাধ্যায় সহ দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।
সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর দর্শন, সাম্যবাদী চিন্তাধারা ও সাহিত্যকীর্তির আধুনিক প্রাসঙ্গিকতা। বক্তারা জানান, নজরুলের মানবতাবাদ ও সাম্যের বার্তা আজকের সমাজে নতুন দিশা দেখাতে পারে এবং শিক্ষাক্ষেত্রে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল চিন্তার প্রসার ঘটাতে সহায়ক হতে পারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগকে শিক্ষামহলে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।





