আসানসোল: আসানসোল পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের ওকে রোড সংলগ্ন পুরাতন কবরস্থানে সীমানা প্রাচীর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী Moloy Ghatak-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই সীমানা প্রাচীর নির্মাণের দায়িত্ব নিয়েছে Asansol Durgapur Development Authority (এডিডিএ)। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে প্রাচীর নির্মাণের কাজ সম্পন্ন হবে।
মন্ত্রী মলয় ঘটক আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং জানান, এলাকার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমানা প্রাচীর নির্মাণ হলে কবরস্থানের নিরাপত্তা ও সংরক্ষণ আরও সুনিশ্চিত হবে।




