ভিডিও

আইকিউ সিটি মেডিকেল কলেজের হোস্টেলে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য দুর্গাপুরে

দুর্গাপুর: ফের খবরের শিরোনামে IQ City Medical College Hospital। শনিবার রাতে মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২২)। তিনি বিহারের পাটনা-র বাসিন্দা। ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানা-র পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করেছে। দেহ বর্তমানে আইকিউ সিটি হাসপাতালেই রাখা রয়েছে বলে জানা গেছে।
ঘটনাকে ঘিরে ছাত্রছাত্রী ও স্থানীয়দের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর