
শ্যাম দাস, নির্ভীক বাংলা, আসানসোল:
আশ্রম মোড় থেকে বি এন আর রবীন্দ্র ভবন পর্যন্ত আসানসোল ম্যারাথনের শুভ সূচনা হয়। ম্যারাথন শেষে আসানসোলের রবীন্দ্র ভবনে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আসানসোল ক্লাবের সহযোগিতায় আসানসোল রবীন্দ্র ভবন থেকে আয়োজিত হয় আসানসোল 5K ম্যারাথন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক, রাজ্য মন্ত্রী, চেয়ারম্যান সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও উদ্যোক্তারা।
উদ্যোক্তারা জানান, গত দু’বছর ধরে ‘রান ফর ডায়াবেটিস’-এর পাশাপাশি এ বছর নতুনভাবে যুক্ত হয়েছে ‘রান ফর এনভায়রনমেন্ট’। এই ম্যারাথনে পুরুষ ও মহিলা—দুই বিভাগ মিলিয়ে মোট প্রায় ১০০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
দুই বিভাগেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ১৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও পাঁচ কিলোমিটার দৌড় সম্পূর্ণকারী প্রত্যেক প্রতিযোগীকে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়।





