ভিডিও

মহিলা যাত্রীদের নিরাপত্তায় জোর

দুর্গাপুর বাস স্ট্যান্ডে মুচিপাড়া ট্রাফিক গার্ডের বিশেষ সচেতনতামূলক অভিযান

শ্যাম দাস, নির্ভীক বাংলা,দুর্গাপুর:
মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সচেতনতা আরও বাড়াতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর বাস স্ট্যান্ডে বিশেষ অভিযান চালাল মুচিপাড়া ট্রাফিক গার্ড। আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে ট্রাফিক বিভাগের আধিকারিকেরা সরাসরি যাত্রীবাহী বাসে উঠে মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেন।
এই সচেতনতামূলক অভিযানে মহিলাদের যাতায়াতের সময় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। কোনও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হলে কীভাবে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া যাবে, জরুরি নম্বরে যোগাযোগের পদ্ধতি এবং নিজের সুরক্ষায় কী কী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন—সে বিষয়েও বিস্তারিতভাবে অবহিত করেন ট্রাফিক আধিকারিকেরা।
পুলিশ সূত্রে জানা গেছে, মহিলা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক অভিযান আগামী দিনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড ও জনবহুল এলাকায় চালানো হবে।

TAGS

সম্পর্কিত খবর