নির্ভীক বাংলা,:উন্নয়নে থেমে নেই পাণ্ডবেশ্বর, ৭০ লক্ষ ও ৬৩ লক্ষ টাকা ব্যায়ে দুটি নতুন রাস্তার কাজের ও কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন বিধায়ক।
পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের আরতি গ্রাম ও রাঙ্গামাটি গ্রামের দুটি বৃহৎ রাস্তার কাজের শুভ সূচনা ও কমিউনিটি টয়লেটের উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। যমুনা গ্রাম হইতে আরতি গ্রামের বাইপাস হয়ে তামলা গ্রাম পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা সংস্কার ও রাঙ্গামাটি গ্রামের দেড় কিলোমিটার রাস্তার সংস্কার শুরু হল। বিধায়ক বলেন, সকাল থেকে সন্ধ্যা পান্ডবেশ্বর জুড়ে শুধু উদ্বোধন চলছে। পাণ্ডবেশ্বর কোন কুৎসার কোন স্থান নেই।




