ভিডিও

বালুরঘাট পোস্ট অফিসে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য পৃথক কাউন্টার চালু*

*

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর: বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য পৃথক কাউন্টার চালু হলো বালুরঘাট পোস্ট অফিসে। উত্তরবঙ্গে প্রথম এই সুবিধা বলে দাবি ভারতীয় ডাক বিভাগের। বৃহস্পতিবার বালুরঘাট পোস্ট অফিসের গ্রাউন্ড ফ্লোরে ফিতে কেটে দু-দুটি কাউন্টারের সূচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, বালুরঘাট হেড পোস্ট অফিসে সিঁড়ি ভেঙে উঠানামা করতে সমস্যায় পড়তে হতো প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের। বহুদিন ধরেই তাঁদের জন্য পৃথক কাউন্টারের দাবি উঠেছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় খুশি প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্নরা।

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বলেন, “এই পৃথক কাউন্টার বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের জন্য এক বড় সুবিধা। আমরা তাদের সমস্যার সমাধান করতে চাই।”

এই উদ্যোগের জন্য ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন বালুরঘাটের বাসিন্দারা।

বাইট- সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী।

TAGS

সম্পর্কিত খবর