ডানকুনি থেকে তাঁর পদযাত্রা শুরু হয়ে ইতিমধ্যেই আসানসোলে পৌঁছেছে। সোমবার জাতীয় পতাকা হাতে নিয়ে আসানসোল থেকেই ফের পদযাত্রা শুরু করে বৈষ্ণবদেবীর উদ্দেশ্যে রওনা দিলেন তিনি।
সুজিত দাস জানান, ভক্তি ও সংকল্প থাকলে পায়ে হেঁটেও বৈষ্ণবদেবী দর্শন করা সম্ভব—এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতেই তাঁর এই উদ্যোগ। তাঁর এই যাত্রা ইতিমধ্যেই বহু মানুষের নজর কেড়েছে এবং অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।








