ভিডিও

পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারে আগুন, আতঙ্ক আসানসোল দক্ষিণে

কোনও হতাহতের খবর নেই, তদন্তে পুলিশ

নির্ভীক বাংলা শ্যাম দাস আসানসোল, সোমবার সন্ধ্যা:
আসানসোল দক্ষিণ থানা এলাকার অন্তর্গত চার্চ মোড় ট্রাক স্ট্যান্ডের পিছনে বিশপ হাউস সংলগ্ন একটি পরিত্যক্ত রেলওয়ে কোয়ার্টারে হঠাৎ আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ও ঘন ধোঁয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত কোয়ার্টারে আবর্জনা ও শুকনো পাতা জমে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়, ফলে আশপাশের এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে INTTUC নেতা রাজু আহলুওয়ালিয়া ঘটনাস্থলে পৌঁছে অবিলম্বে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও দমকল বিভাগকে খবর দেন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।
এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর