ভিডিও

আধিকারিকদের অসহযোগের অভিযোগে জেলা শাসকের কাছে স্মারকলিপি বিজেপির

নির্ভীক বাংলা:
সোমবার দুপুরে আধিকারিকদের অসহযোগের অভিযোগ তুলে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল বিজেপি। বিজেপির জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য, রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি সহ দলের অন্যান্য নেতৃত্ব জেলা শাসক এস পন্নাবলমের সঙ্গে সাক্ষাৎ করে এই স্মারকলিপি দেন।
এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য জানান, এসআই প্রক্রিয়া শুরু হওয়ার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনও অভিযোগ থাকলে ৭ নম্বর ফর্ম জমা দেওয়া যাবে। কিন্তু অভিযোগ রয়েছে, সাধারণ নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ৭ নম্বর ফর্ম জমা দিতে গেলে নির্বাচন কমিশনের নির্ধারিত আধিকারিকরা নানা অজুহাতে গড়িমসি করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে হিয়ারিং চলাকালীন নাগরিকদের মধ্যে হিয়ারিং প্রক্রিয়া নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করা হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে অসহযোগিতা করা হচ্ছে। এর ফলে এসআইআর প্রক্রিয়াকে বদনাম করা হচ্ছে বলে দাবি বিজেপির।
এই পরিস্থিতির প্রতিবাদেই জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানান বিজেপি নেতৃত্ব।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর