নির্ভীক বাংলা:
হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর অঞ্চলে তীব্র চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লার বিরুদ্ধে একটি সরকারি অ্যাম্বুলেন্স চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তুলেছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলেরই কর্মীরা।
অভিযোগকারীদের দাবি, তৎকালীন বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজী নুরুল ইসলাম চকপাটলি স্বাস্থ্যকেন্দ্রের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন। ওই অ্যাম্বুলেন্সের মাধ্যমে গর্ভবতী মা ও গুরুতর অসুস্থ রোগীদের নামমাত্র খরচে বসিরহাট জেলা হাসপাতাল ও কলকাতার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতো।
কিন্তু প্রায় এক বছর আগে অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে যাওয়ার পর, সেটির চালক ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মিজানুর মোল্লার কাছ থেকে গাড়িটি নিয়ে নেন পিন্টু মোল্লা। অভিযোগ, প্রথমে অ্যাম্বুলেন্সের বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করা হয়, পরে পুরো গাড়িটিকেই ভেঙে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া হয়।
ঘটনার সময়কার ভিডিও ফুটেজ সহ জেলাশাসক ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।
অ্যাম্বুলেন্স না থাকায় অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান অভিযোগকারীরা। তাদের দাবি, অবিলম্বে এলাকায় একটি নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হোক এবং অভিযুক্ত তৃণমূল নেতা পিন্টু মোল্লার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন।
এখন প্রশ্ন, কবে পূরণ হবে এলাকাবাসীর দাবি?
ভিজুয়াল: অ্যাম্বুলেন্স কাটার ভাইরাল ভিডিও
বাইট:
পিন্টু মোল্লা – তৃণমূল অঞ্চল সভাপতি
মিজানুর মোল্লা – অ্যাম্বুলেন্স চালক
শামসুর আলী গাজী – অভিযোগকারী





