ভিডিও

সালানপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগ

নির্ভীক বাংলা:
সোমবার সকালে সালানপুর ব্লকের বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল, পেন ও ফুলের স্তবক তুলে দেওয়া হয়।
এদিন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা স্কুলগুলিতে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের উৎসাহ বাড়ান। পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন স্থানে গাড়ির ব্যবস্থাও করা হয়েছে বলে জানানো হয়।

TAGS

সম্পর্কিত খবর