নির্ভীক বাংলা,বারাবনি: বৃহস্পতিবার সকালে বারাবনি বিধানসভার বিভিন্ন এলাকায় মোট ২৩টি উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করা হল। এই শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।
এদিন বিধান উপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বারাবনি বিধানসভার বিভিন্ন এলাকায় উন্নয়নের জোয়ার এসেছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে একাধিক উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হয়েছে।
শিলান্যাস করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্ট্রিট লাইট বসানো, যাত্রী প্রতীক্ষালয় (শেড) নির্মাণ, নিকাশি ব্যবস্থা উন্নয়ন, রাস্তা সংস্কার-সহ বিভিন্ন পরিকাঠামোগত কাজ।
বিধান উপাধ্যায় আরও জানান, এই সমস্ত প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান আরও উন্নত হবে।





