ভিডিও

বঙ্গে বিজেপির জোড়া কর্মী সম্মেলনে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নির্ভীক বাংলা,শিলিগুড়ি:
আজ পশ্চিমবঙ্গে বিজেপির দু’টি গুরুত্বপূর্ণ কর্মী সম্মেলনে যোগ দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর ও দক্ষিণবঙ্গ—দু’টি কর্মসূচিতেই তিনি বিজেপি কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
প্রথম কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। এই সম্মেলনে বনগাঁ, বসিরহাট, ব্যারাকপুর ও বারাসত—এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা ১০ মিনিট নাগাদ ব্যারাকপুরে পৌঁছনোর কথা রয়েছে অমিত শাহের।
ব্যারাকপুরের কর্মসূচি শেষ করার পর কলকাতা বিমানবন্দর হয়ে তিনি রওনা দেবেন শিলিগুড়ির উদ্দেশে। বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দরের অদূরে এয়ারফোর্স মাঠে অনুষ্ঠিত হবে শিলিগুড়ি বিভাগের কর্মী সম্মেলন।
এই সম্মেলনে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের ডাকা হয়েছে। বিজেপি সূত্রের খবর, বেলা ৩টা ২০ মিনিট নাগাদ সভাস্থলে পৌঁছনোর কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
দিনভর কর্মসূচি শেষে বাগডোগরা বিমানবন্দর থেকেই দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর