ভিডিও

দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

নির্ভীক বাংলা:দুর্গাপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার সকালে অনুষ্ঠিত হলো এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহা। তিনি পতাকা উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সত্যজিৎ রায় সহ মহিলা তৃণমূল কংগ্রেসের একাধিক সদস্যা।
মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যা কাকুলি কর জানান, শরীর সুস্থ ও সচল রাখার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতেই এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে।
এদিনের প্রতিযোগিতায় মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যারাথন দৌড়ে প্রথম স্থানাধিকারীকে ৭ হাজার টাকা, দ্বিতীয় স্থানাধিকারীকে ৫ হাজার টাকা এবং তৃতীয় স্থানাধিকারীকে ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে

TAGS

সম্পর্কিত খবর