ভিডিও

এবার লক্ষীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

এবার লক্ষীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে!!৬ মাস অতিক্রান্ত!!ময়নার বিজেপির দখলে থাকা ২টি গ্রাম পঞ্চায়েতের মহিলাদের এখনো মিলছে না লক্ষ্মীর ভান্ডার। হাইকোর্টে দ্বারস্থ ময়নার মহিলারা

*।*
নির্ভীক বাংলা:
এবার লক্ষ্মীর ভান্ডার চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে। ময়না বিধানসভার বাগচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত বন্ধ লক্ষ্মীর ভান্ডার। ৬ মাস বন্ধ লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না সাত হাজারের বেশি উপভোক্তা। পাশাপাশি একাধিক পঞ্চায়েতেও টাকা না মেলার অভিযোগ। এই নিয়ে বাগচার স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনীতা মণ্ডল সাউ একটি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন।

পূর্ব মেদিনীপুরের ময়না, সেখানে গোজিনা ও বাকচা গ্রাম পঞ্চায়েত। গত বছরের শেষের দিকেই এই সমস্ত এলাকা থেকে অভিযোগ ওঠে, ওই এলাকার বহু মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না। জানা গিয়েছে, এই দু’টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। সেই কারণেই কি বন্ধ লক্ষ্মীর ভান্ডার? প্রশ্ন তুলে ইতিপূর্বে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেন মহিলারা।অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণেই তাঁরা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না।সে খবর দেখানো হয়েছিল কলকাতা টিভির পর্দায় ! এবার এই মামলার জল গড়াল আদালতে।
কবে মিলবে লক্ষীর ভান্ডার?প্রশ্ন ময়না জুড়ে

বাইট
মিতা মন্ডল সাউ মামলাকারি বিজেপি পঞ্চায়েত সদস্য

উত্তম সিং জেলা পরিষদ সদস্য ও বিজেপি নেতা

শেখ শাহাজান আলী ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি।

TAGS

সম্পর্কিত খবর