নির্ভীক বাংলা:
রবিবারের রাতের আগুনে ভস্মীভূত দুটি গুদাম। মৃত্যু গোডাউনের ভিতরে থাকা একাধিক কর্মীর। উদ্ধার পরপর ঝলসানো দেহ, দিকে দিকে স্বজনহারাদের কান্না।
এখনও জ্বলছে আগুন। ভস্মীভূত পরপর বাইক, সাইকেল। বেঁকে গিয়েছে টিনের শেড, ভেঙেছে ইটের পাঁচিল। জেসিবি দিয়ে গোডাউনের কাঠামো ভেঙে চলছে উদ্ধারকাজ।
অনলাইন ফুড ডেলিভারি সংস্থার গোডাইনে মজুত খাবার থেকে সফট ড্রিঙ্কস। ডেকরেটার্সের গুদামে মজুত মালপত্র। প্রশ্নে অগ্নিনির্বাপণ ব্যবস্থা।
আনন্দপুরের গোডাউনে কার্যত নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ৫ কেজির দুটি অগ্নিনির্বাপণ যন্ত্র কোথায়, জানেন না কেউই।




