ভিডিও

ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটিকে মজবুত করতে বৈঠক, অংশ নিলেন দেড়শোরও বেশি মহিলা

নির্ভীক বাংলা,নাগরাকাটা, জলপাইগুড়ি:
পিছিয়ে পড়া ইসলামিক মহিলাদের সামাজিক, শিক্ষাগত ও মানবিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সংগঠনকে আরও শক্তিশালী করতে একটি বৈঠক ও অনুষ্ঠান অনুষ্ঠিত হল। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আংড়াভাষা গ্রাম পঞ্চায়েতের জলঢাকা আলতাডাঙ্গা গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দেড়শোরও বেশি মহিলা অংশগ্রহণ করেন। সোসাইটির সদস্যরা জানান, ইসলামিক সম্প্রদায়ের বহু মহিলা এখনও সমাজের বিভিন্ন ক্ষেত্রে যথাযথ সুযোগ ও গুরুত্ব থেকে বঞ্চিত। পাশাপাশি ধর্মের নামে রাজনীতি করে মুসলমান সমাজকে কালিমালিপ্ত করার চেষ্টা ও কুকথা বলার ঘটনাও বাড়ছে বলে অভিযোগ করেন তাঁরা।
সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে ইসলামিক সম্প্রদায়ের মানুষের সঙ্গে না ঘটে, সেই লক্ষ্যেই জেলার প্রতিটি ব্লক থেকে মহিলাদের সংগঠনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। পাশাপাশি মুসলমান সমাজের বিভিন্ন সমস্যা ও অসুবিধার বিষয়গুলিকেও গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেন তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গ্রামের মহিলারা জানান, এই ধরনের সংগঠন আগে কখনও গড়ে ওঠেনি। পিছিয়ে পড়া ইসলামিক মহিলাদের পাশে দাঁড়াতে ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগে তাঁরা অত্যন্ত খুশি। বহু মহিলা স্বেচ্ছায় এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান।
গ্রামবাসী মহিলাদের বক্তব্য, মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাঁদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক। ভবিষ্যতে এই সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে কাজ করার আশ্বাসও দেন তাঁরা।

TAGS

সম্পর্কিত খবর