**
বালুরঘাটে সরস্বতী পুজোর সময় নিকটবর্তী হওয়ার সাথে সাথে মৃৎশিল্পীদের উপর চাপ বাড়ছে। সময়ের সাথে সাথে বাজারে বিভিন্ন দ্রব্যাদির দাম বাড়ার সাথে সাথে বেড়েছে সরস্বতী প্রতিমার দাম। তবে মৃৎশিল্পীরা জানিয়েছেন, প্রতিমা তৈরীর খর, মাটি, বাঁশ ও বিভিন্ন দ্রব্যাদির দাম যে অনুপাতে বেড়েছে, সেই অনুপাতে বাজারে প্রতিমার দাম পাচ্ছেন না।
বালুরঘাটের মৃৎশিল্পীরা জানিয়েছেন, ছোট প্রতিমা একশো, দুইশো, তিনশো, চারশো টাকা থেকে শুরু করে বড় প্রতিমা দুই হাজার, আড়াই হাজার, তিনহাজার, সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এই দামেও তাদের খুব সামান্য লাভ হচ্ছে বলে অভিযোগ। মৃৎশিল্পীরা জানিয়েছেন, মাটি, বাঁশ, রঙ, তেল, পোশাক ইত্যাদির দাম বেড়ে যাওয়ার কারণে তাদের খরচ বেড়ে গেছে।




