নির্ভীক বাংলা:
গুদামটি একটি নামী মোমো কোম্পানির। গুদাম ভর্তি ছিল নরম পানীয় এবং শুকনো খাবারের প্যাকেটে। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত ৩টে নাগাদ আগুন লাগে সেখানে। তার পর ঘণ্টার পর ঘণ্টা আগুনের সঙ্গে লড়াই করতে হয়েছে দমকলবাহিনী এবং পুলিশকে।প্রায় ১৯ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও ধিকিধিকি করে জ্বলছে পূর্ব কলকাতার আনন্দপুরের নাজিরাবাদের বিশাল দু’টি গুদাম। বাতাসে পোড়া গন্ধ। কান পাতলে স্বজন হারানোর আর্তনাদ। সোমবার রাত ৯টা নাগাদ সাতটি দগ্ধ দেহাংশ মেলার খবর মিলেছে সেখান থেকে। আগে উদ্ধার হয়েছে পুড়ে কঙ্কালসার হয়ে যাওয়া তিনটি দেহ। হতাহতের সংখ্যা ঠিক কত, এখনও পরিষ্কার নয়। পুলিশ সূত্রে খবর, অগ্নিকাণ্ডের পর এখনও পর্যন্ত ২০টি পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে থানায়। চলছে রাজনৈতিক চাপানউতরও।







