ভিডিও

ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবু বরাবনিতে শুরু নির্বাচনী হাওয়া

নির্ভীক বাংলা,আসানসোল:
পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কোনও রাজনৈতিক দল এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকাও প্রকাশ করেনি। কিন্তু তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত।
পশ্চিম বর্ধমান জেলার বরাবনি বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা বিধান উপাধ্যায়ের নাম ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রচারের হাওয়া। সালানপুর ব্লকের একাধিক এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে দেখা যাচ্ছে স্লোগান— “২০২৬-এ আবারও বিধান উপাধ্যায়”।
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের দাবি, বরাবনির সাধারণ মানুষের আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন বিধান উপাধ্যায়। শিল্পাঞ্চল হোক বা গ্রামীণ এলাকা— সর্বত্র মানুষের সমস্যা নিয়ে তিনি ধারাবাহিকভাবে কাজ করেছেন বলেই সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। তাঁদের দাবি, এলাকাবাসীর বড় অংশই চান আগামী বিধানসভা নির্বাচনেও বিধান উপাধ্যায়ই বরাবনি কেন্দ্রের প্রার্থী হোন।
অন্যদিকে এই দেওয়াল লিখন ও আগাম প্রচার ঘিরে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, সময়ের আগেই এ ধরনের প্রচার রাজনৈতিক মরিয়া ভাবনার পরিচয় দিচ্ছে।
বাইট কিউ (Byte Cue):
বাইট: ফুচু বাউরি, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা
বাইট: অভিজিৎ রায়, বিজেপি নেতা

TAGS

সম্পর্কিত খবর