ভিডিও

বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের উদ্যোগে পুনরায় চালু পালাশ বাগান পোস্ট অফিস, স্বস্তিতে ৬ হাজার মানুষ

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ:
আসানসোল নর্থ বিধানসভার দীপু পাড়া এলাকায় অবস্থিত পালাশ বাগান পোস্ট অফিস পুনরায় চালু হওয়ায় প্রায় ৬ হাজারেরও বেশি মানুষ বড় স্বস্তি পেলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই পোস্ট অফিস ফের চালু হওয়ায় এলাকাবাসীর বহুদিনের সমস্যা দূর হলো।
স্থানীয়দের দাবি, বন্ধ হয়ে থাকা পালাশ বাগান পোস্ট অফিস পুনরায় চালু করার জন্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ধারাবাহিকভাবে উদ্যোগ নিয়েছিলেন। গত কয়েকদিন ধরে তিনি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং অবশেষে তাঁর সেই প্রচেষ্টাই সফল হয়।
এই এলাকার অধিকাংশ মানুষ দৈনন্দিন ডাক পরিষেবা ও বিভিন্ন আর্থিক লেনদেনের জন্য ওই পোস্ট অফিসের ওপর নির্ভরশীল ছিলেন। হঠাৎ করে পোস্ট অফিস বন্ধ হয়ে যাওয়ায় প্রবল সমস্যায় পড়েন তাঁরা। ডাক পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্কিং সংক্রান্ত একাধিক কাজে ভোগান্তির শিকার হতে হচ্ছিল এলাকাবাসীকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও আবেদনের ভিত্তিতে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন এবং দ্রুত পোস্ট অফিস পুনরায় চালুর জন্য উদ্যোগী হন। তাঁর সক্রিয় ভূমিকাতেই শেষ পর্যন্ত পালাশ বাগান পোস্ট অফিস আবার খুলে যায় বলে দাবি এলাকাবাসীর।
এলাকাবাসীর মতে, পোস্ট অফিস পুনরায় চালু হওয়ায় তাঁদের দৈনন্দিন কাজকর্ম অনেকটাই সহজ হয়ে গেল।

TAGS

সম্পর্কিত খবর