ভিডিও

পলাশবাগান ডিপোপাড়া পোস্ট অফিস বন্ধের প্রতিবাদে নাগরিক আন্দোলন

নির্ভীক বাংলা,আসানসোল:
আসানসোলের পলাশবাগান ডিপোপাড়ার পোস্ট অফিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন এলাকার বাসিন্দারা। গত ২১ ডিসেম্বর থেকে কর্তৃপক্ষ ওই পোস্ট অফিসটি বন্ধ করে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন গ্রাহকরা। এই প্রতিবাদে গড়ে উঠেছে ‘পলাশবাগান পোস্ট অফিস বাঁচাও কমিটি’।
কমিটির সদস্য তাপস মুখার্জি জানান, প্রায় ৫৫ বছর ধরে এই পোস্ট অফিসটি এলাকার মানুষের পরিষেবা দিয়ে আসছে। এখানে তিন হাজারেরও বেশি গ্রাহক রয়েছেন, যাঁদের মধ্যে অধিকাংশই সরকারি পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সঙ্গে যুক্ত। তাঁর অভিযোগ, গত ২০ ডিসেম্বর হঠাৎ করেই নোটিশ দিয়ে জানানো হয়, ২১ ডিসেম্বর থেকে পোস্ট অফিসটি বন্ধ হয়ে যাবে।
এই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। পোস্ট দপ্তরের তরফে জানানো হয়েছে, অন্য পোস্ট অফিসের সঙ্গে এই পোস্ট অফিসটি একত্রিত করা হবে।
তবে এলাকাবাসীদের দাবি, ডিপোপাড়া পোস্ট অফিস থেকে তিন কিলোমিটারের মধ্যে যে দুটি পোস্ট অফিস রয়েছে, সেগুলির সঙ্গে একত্রিত করা হলে সাধারণ মানুষের সুবিধা হবে। বর্তমান সিদ্ধান্তে প্রবীণ নাগরিক ও মহিলা গ্রাহকদের বিশেষ অসুবিধার মুখে পড়তে হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের।
পোস্ট অফিস পুনরায় চালুর দাবিতে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পলাশবাগান পোস্ট অফিস বাঁচাও কমিটির স

TAGS

সম্পর্কিত খবর