ভিডিও

দুর্গাপুরে বিজেপির সাংবাদিক সম্মেলন

এসআইআর নিয়ে তৃণমূলকে তোপ তাপস রায়ের

নির্ভীক বাংলা, শ্যাম দাস,দুর্গাপুর:
এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সংকল্প কমিটির চেয়ারম্যান ও রাজ্য সভাপতি তাপস রায়। মঙ্গলবার দুপুর প্রায় দু’টোর সময় দুর্গাপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এসআইআর প্রক্রিয়া চালাতে বাধা দিচ্ছে।
তাপস রায়ের দাবি, এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিএলও-রা হুমকির মুখে পড়ছেন। শুধু তৃণমূল নয়, বামপন্থীরাও এসআইআর চায় না বলেও তিনি অভিযোগ করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস রায় জানান, শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী সহ সবরকম সহযোগিতা চেয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন করা হয়েছে। তিনি বলেন, “আগে ভোটকেন্দ্রগুলিতে তৃণমূলের গুন্ডাবাহিনীর দাপট দেখা যেত। এবার অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে বিজেপি সদর্থক ও শক্ত পদক্ষেপ নেবে।”
এদিন দুর্গাপুরের বি-জোনে বিজেপির দলীয় কার্যালয়ে সংকল্প ওয়েবসাইটে মতামত সংগ্রহ এবং ড্রপবক্স উদ্যোগের কথাও জানানো হয়।
রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে তাপস রায় বলেন, রাজ্যে যুবসমাজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিজেপি বরাবরের মতোই চাকরি, স্বচ্ছতা ও যোগ্যতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন,
“চাকরি কোনো দান নয়—এটা বাংলার যুবসমাজের ন্যায্য অধিকার। বিজেপি চায় চাকরি, দুর্নীতি নয়। বাংলা আজ পরিবর্তন চায়—স্বচ্ছ প্রশাসন ও যোগ্যতার মূল্যায়ন।”
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ।

TAGS

সম্পর্কিত খবর