নির্ভীক বাংলা,শ্যাম দাস আসানসোল
*।
বিগত সোমবার বিজেপির কর্মীরা মহকুমাশাসক দপ্তরে ৭ নং ফর্ম জমা দিতে গেলে পুলিশ প্রশাসনের সামনে বিজেপির কর্মীদের মারধোর ও ৭ নং ফর্ম জ্বালিয়ে দেওয়া হয় তার প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে মহামিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল, কুলটি বিধানসভার বিধায়ক ডাঃ অজয় পোদ্দার, বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি,বিজেপির জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য , কৃষ্ণা প্রসাদ সহ বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। আসানসোল উত্তর বিধানসভার থেকে সেখানকার নেতৃত্ব প্রতিবাদ মিছিল বার করে বিএনআর মোড়ে মূল মিছিলের সাথে মিলিত হয়।





