ভিডিও

আসানসোল পৌর কর্পোরেশনে স্যানিটেশন কর্মীদের তীব্র বিক্ষোভ, কাজ বন্ধ

নির্ভীক বাংলা,আসানসোল:
শুক্রবার সকাল ৬টা থেকে আসানসোল পৌর কর্পোরেশন অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভে শামিল হন স্যানিটেশন কর্মীরা। এর জেরে পৌর কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম কার্যত স্তব্ধ হয়ে পড়ে।
বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বকেয়া জমা পড়ছে না। পাশাপাশি তারা মাসিক ১৫,০০০ টাকা বেতন, স্থায়ী পরিচয়পত্র প্রদান এবং ইএসআই-এর আওতায় চিকিৎসা সুবিধার দাবিও তোলেন।
স্যানিটেশন কর্মীদের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হলেও কোনও সুরাহা না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন। বিক্ষোভ চলাকালীন পৌর প্রশাসনের বিরুদ্ধে স্লোগানও দেন শ্রমিকরা।
স্যানিটেশন কাজ সম্পূর্ণ বন্ধ থাকায় শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই বিষয়ে আসানসোল পৌর কর্পোরেশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
এ বিষয়ে স্যানিটেশন কর্মী মুকেশ কুমার জানান, সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে। অন্যদিকে সাফাই কর্মী রামু হাদি বলেন, তাদের চারটি মূল দাবি হল—পিএফ বকেয়া পরিশোধ, মাসিক ১৫,০০০ টাকা বেতন, ইএসআই সুবিধা এবং পরিচয়পত্র প্রদান। দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার হবে বলেও তিনি জানান।

TAGS

সম্পর্কিত খবর