ভিডিও

আসানসোল ও দুর্গাপুরে শুরু মাধ্যমিক পরীক্ষা, পশ্চিম বর্ধমানে পরীক্ষার্থী ৩০,৪৯৭

নির্ভীক বাংলা,আসানসোল, ১ ফেব্রুয়ারি:
সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা ২০২৬। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ বছর পশ্চিম বর্ধমান জেলা থেকে মোট ৩০ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। এর মধ্যে
আসানসোল মহকুমা: ১৮ হাজার ১৪ জন পরীক্ষার্থী
দুর্গাপুর মহকুমা: ১২ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী
পরীক্ষা পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে জেলা স্তরে জেলাশাসক এস পোন্নাবলম বৈঠক করেন। পাশাপাশি আসানসোলে মহকুমা স্তরে প্রস্তুতি বৈঠক করেন মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।
এদিন মহকুমাশাসক জানান, পরীক্ষার্থীদের সুবিধার্থে স্বাস্থ্য, পুলিশসহ সমস্ত সরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

TAGS

সম্পর্কিত খবর