ভিডিও

স্কুটি আরোহীদের বাঁচাতে ডাম্পার চালকের দুঃসাহসিকতা, অল্পের জন্য রক্ষা পেল এক পরিবার

নির্ভীক বাংলা:
বৃহস্পতিবার ১৯ নম্বর জাতীয় সড়কে পেয়ালা আশ্রমের কাছে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার। মালিয়ারা দিক থেকে ছাই বোঝাই একটি ডাম্পারের সামনে আচমকাই আসানসোলগামী একটি স্কুটির টায়ার পাংচার হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি ডাম্পারের সামনে পড়ে গেলে মুহূর্তের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
এই সংকটজনক পরিস্থিতিতে অসীম সাহসিকতার পরিচয় দেন ডাম্পার চালক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি ডিভাইডারের ব্যারিকেড ভেঙে ডাম্পারটিকে ডিভাইডারের উপর তুলে দেন। চালকের এই তৎপরতা ও দুঃসাহসিক সিদ্ধান্তের ফলেই স্কুটিতে থাকা স্বামী, স্ত্রী ও তাঁদের কন্যাসন্তান অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
ঘটনায় স্কুটি আরোহীরা সামান্য আঘাত পেলেও বড় কোনও ক্ষতি হয়নি। খবর পেয়ে দুর্গাপুর ও মুচিপাড়া ট্রাফিক গার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ডাম্পার চালক সম্পূর্ণভাবে অক্ষত রয়েছেন।
স্থানীয়দের মতে, ডাম্পার চালকের এই উপস্থিত বুদ্ধি ও সাহসিকতা না থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত

TAGS

সম্পর্কিত খবর