ভিডিও

সুন্দরবনে গৌড়েশ্বর নদীর তীরে সরস্বতী পুজো উপলক্ষে বসলো প্রাচীন মেলা,রয়েছে কার্নিভাল।

নির্ভীক বাংলা:

বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সুন্দরবনের গৌড়েশ্বর নদীর তীরে প্রাচীন কাল ধরে বংশ পরম্পরা পালিত হচ্ছে বাগদেবীর আরাধনা, আর এই পুজো উপলক্ষে সুন্দরবনের প্রান্তিক মানুষের কাছে বিশেষ আকর্ষণ কার্নিভাল। এই কার্নিভালে গোটা সুন্দরবন বাসী অংশগ্রহণ করেন। একদিকে নদীর তীরে বসেছে প্রাচীন মেলা অন্যদিকে রয়েছে পুজো ঘিরে কার্নিভাল। আতশবাজির রসনায় মুগ্ধ হচ্ছে আট থেকে আসি। এই গ্রামে এ বছরে প্রায় ৪৫ টি বড় বড় পুজোর আয়োজন করা হয়েছে, এই পুজো উপলক্ষে দূর-দূরান্ত থেকে বহু দর্শনার্থীরা আসছেন পুজোর মেলা উপভোগ করতে। মেলায় মিলছে নাগরদোলা থেকে শুরু করে কাঁচের চুড়ি ও বিভিন্ন মুখরোচক খাবার। এই মেলা চলবে প্রায় ১০ দিন ধরে। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন সুন্দরবনের সরস্বতী পুজো মানে দুর্গাপূজার রূপ নেয়। তাই দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসে এই পুজো উপভোগ করতে।

TAGS

সম্পর্কিত খবর