নবগ্রাম:
রাজ্য জুড়ে যখন মাধ্যমিক পরীক্ষা চলছে, তখন প্রশাসনের কঠোর নির্দেশিকা ও শব্দবিধি মেনে কোনও রকম আড়ম্বর বা মাইক ছাড়াই নবগ্রামে নিজেদের কার্যালয় খুলল জনতা উন্নয়ন পার্টি (JUP)। সম্পূর্ণভাবে প্রশাসনিক প্রোটোকল মেনেই এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, এলাকার সংগঠন আরও মজবুত করা এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এই কার্যালয়ের পথচলা শুরু হল। তবে এদিনের কর্মসূচিতে সবথেকে বড় চমক ছিল মহরুল অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০০টি পরিবারের সদস্যের যোগদান। তাঁরা শাসক দল সহ একাধিক বিরোধী রাজনৈতিক শিবির ত্যাগ করে জনতা উন্নয়ন পার্টির পতাকা তলে আসেন।
নতুন যোগদানকারীদের বক্তব্য, এলাকার সাধারণ মানুষের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরতেই তাঁরা এই নতুন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন।
এই অনাড়ম্বর কর্মসূচিতে উপস্থিত ছিলেন JUP জেলা সাধারণ সম্পাদক ইকবাল, নবগ্রাম ব্লক সভাপতি আবুল হাসানাত, অবজারভার আবুল কালাম মিয়া, জেনারেল সেক্রেটারি আজিজুর রহমান, আজফার আলি সহ দলের একাধিক কর্মী ও সমর্থক।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশাসনের সব নির্দেশ মেনে কর্মসূচি পরিচালনা করা হচ্ছে এবং আগামী দিনে নবগ্রাম জুড়ে সংগঠন আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।





