ভিডিও

বেতন বৃদ্ধি ও স্বীকৃতির দাবিতে আসানসোল পুরনিগমে আশা কর্মীদের বিক্ষোভ

ধর্মঘট চলছে ২৩ ডিসেম্বর থেকে

নির্ভীক বাংলা:
আসানসোল পৌর কর্পোরেশনের আওতাধীন আশা কর্মীরা গত বছরের ২৩শে ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘটে রয়েছেন। বেতন বৃদ্ধি ও কাজের স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার তাঁরা ফের আসানসোল পৌর কর্পোরেশন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন।
আন্দোলনরত আশা কর্মীদের অভিযোগ, বর্তমানে তাঁরা মাত্র ৫,২৫০ টাকা পারিশ্রমিক পান, যা অত্যন্ত অপ্রতুল। এর পাশাপাশি, কাজের নির্ধারিত তালিকার বাইরে গিয়েও তাঁদের নানা কাজ করতে বাধ্য করা হয়, অথচ সেই অতিরিক্ত কাজের জন্য কোনও পারিশ্রমিক দেওয়া হয় না। এছাড়াও, রাজ্য সরকারের তরফে আশা কর্মীদের পূর্ণ অনুমোদন ও স্বীকৃতির দাবিও তাঁরা জানিয়েছেন।
আশা কর্মীরা জানান, বিগত কয়েক বছর ধরে বারবার আন্দোলন ও বিক্ষোভের মাধ্যমে তাঁরা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনও পর্যন্ত সরকার বা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দাবিগুলি নিয়ে কোনও অর্থবহ পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সেই কারণেই তাঁরা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
আন্দোলনকারীরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাঁদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন ও ধর্মঘট চলতেই থাকবে।

TAGS

সম্পর্কিত খবর