নির্ভীক বাংলা:
উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি-৩ ব্লকে শিল্লিবাড়ি থেকে নীলপুর ভায়া ধামাই পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের মেরামতির কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো।
উদ্বোধন করেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মিতারানী সাউ, কর্মাধ্যক্ষ অশোক প্রধান, প্রধান প্রভাতী বারুই দাস, সভাপতি রাজকুমার দাস, সদস্য আশিষ মান্না-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তার সংস্কার। রাস্তার বেহাল অবস্থার কারণে যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সাধারণ মানুষকে। মেরামতির কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে খুশির সঞ্চার হয়েছে।
উদ্যোক্তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা হবে।





