ভিডিও

আসানসোল বাজার এলাকায় রক্তদান শিবির, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

নির্ভীক বাংলা:
বৃহস্পতিবার আসানসোল পৌরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় প্রতি বছরের মতোই অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। মানবিক এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমূল হক, ওয়ার্ডের চেয়ারম্যান তথা কাউন্সিলর অমরনাথ চ্যাটার্জী, তৃণমূল কংগ্রেসের নেতা সাকিল সহ দলের একাধিক নেতৃত্ব এবং রক্তদান শিবিরের প্রতিষ্ঠাতা প্রবীর ধর।
চেয়ারম্যান তথা কাউন্সিলর অমরনাথ চ্যাটার্জী জানান, জেলা হাসপাতালে রক্তের সংকটের কথা মাথায় রেখেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যাতে ব্লাড ব্যাংকে পর্যাপ্ত রক্তের যোগান দেওয়া যায়। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, আরও বেশি সংখ্যায় এগিয়ে এসে রক্তদান করার মাধ্যমে এই মহতী উদ্যোগকে সফল করার জন্য।
আয়োজকদের মতে, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

TAGS

সম্পর্কিত খবর