ভিডিও

সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ এলাকার মাতঙ্গিনী হাজরা বিথিতে দুষ্কৃতি তাণ্ডব

নির্ভীক বাংলা;দুর্গাপুর: *সিটি সেন্টারের সেল কো-অপারেটিভ এলাকার মাতঙ্গিনী হাজরা বিথিতে দুষ্কৃতি তাণ্ডব। দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন চিকিৎসকের গাড়ি ভাঙচুর। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। তদন্তে দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ*। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। সমরজিৎ চৌধুরী নামের দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন চিকিৎসক মাতঙ্গিনী হাজরা বীথিতে থাকেন। বাড়ির বাইরে চার চাকার গাড়িটি রাখেন। শুক্রবার সকালে তিনি দেখেন গাড়ির কাঁচ ভাঙা। কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তিনি আতঙ্কিত হয়ে পড়েন। দুর্গাপুর থানার সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন। তিনি অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ,”বড় আতঙ্কের বিষয়। পুলিশের সিসি ক্যামেরা রয়েছে তারপরেও কারা এই ঘটনা ঘটালো বুঝে উঠতে পারছিনা। তদন্তের দাবি করেছি।”

TAGS

সম্পর্কিত খবর