ভিডিও

দামোদর নদীর উপর ভাঙা ব্রীজ দেখতে এসে বিস্ফোরিত বক্তব্য দেন বিধায়িকা

নির্ভীক বাংলা,শ্যাম দাস আসানসোল

*
মঙ্গলবার দুপুরে হীরাপুর থানার দামোদর নদীর উপর ভেঙ্গে পড়া ব্রীজ পরিদর্শন করতে এসে ক্ষুব্ধ আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল। তিনি জানান গত বছর মে – জুন মাসে দামোদর নদীর উপর দিয়ে পিএইচই র জলের পাইপ লাইন নিয়ে যাবার ব্রীজ ভেঙে পড়ে প্রায় এক বছর হতে চলেছে অথচ এখনো পর্যন্ত ব্রীজটা তৈরী করা হলো না এদিকে জলের অভাবে স্থানীয় মহিলারা জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা ব্রীজের নীচে নদীতে স্নান করতে আসে। পিএইচই র পাইপ লাইন ভেঙে পড়ার পর বিভিন্ন গ্রামে পাণীয় জলের সমস্যা তৈরী হয়েছে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ট্যাংকারে করে জল সরবরাহ করা হচ্ছিল কিন্তু ঠীকাদারদের পয়সা বাকি থাকার কারণে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে আন্দোলনের পর কিছু গ্রামে জল সরবরাহ করা হচ্ছে। মন্ত্রী মলয় ঘটক বলেছিলেন ব্রীজ তৈরী করার জন্য পয়সা অনুমোদন করা হয়েছে কিন্তু এখনো ব্রীজ তৈরী হলো না। ভাঙ্গা ব্রীজের নীচে গ্রামের বাসিন্দারা স্নান করার সময় কোন দূর্ঘটনা হলে তার দায়িত্ব মন্ত্রী, মেয়রকে নিতে হবে। পুলিশের চোখের সামনে রাজ্যের প্রত্যেক নদী থেকে বালি চুরি, পাথড় চুরি করে নদীগুলোর যাত্রাপথ বদলে যাচ্ছে দামোদর নদীর বালি চুরি করার ফলে ব্রীজের পিলারগুলো শূণ্যে ঝুলছে সে ব্যাপারে প্রাশাসনের কোন দায়িত্ব নেই। তিনি জেলা শাসকের কাছে ভাঙ্গা ব্রীজের নীচে স্নান করা বন্ধ করতে আবেদন করবেন।

TAGS

সম্পর্কিত খবর