ভিডিও

মালদা থেকে একগুচ্ছ ট্রেন প্রকল্পের সূচনা

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর :-

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদা থেকে একগুচ্ছ ট্রেন প্রকল্পের সূচনা করবেন। এরমধ্যে বালুরঘাট- বেঙ্গালুরু ট্রেনের উদ্বোধন সুইস টিপে করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১:৪৫ নাগাদ ট্রেনটির চলাচল সূচনা হবে বালুরঘাট রেল স্টেশন থেকে। মালদায় প্রধানমন্ত্রীর মঞ্চে উপস্থিত থাকবেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও।

গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, বালুরঘাটবাসীর দাবি মেনে রেলমন্ত্রীর কাছে বালুরঘাট থেকে ব্যাঙ্গালোর ট্রেনের আবেদন জানিয়েছিলেন তিনি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মাননীয় রেলমন্ত্রী সেই আবেদনের ভিত্তিতে বালুঘাট থেকে ব্যাঙ্গালোর নতুন ট্রেন দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদা থেকে সেই ট্রেনের উদ্বোধন করবেন। পাশাপাশি রাধিকাপুর – ব্যাঙ্গালোর ট্রেন ও বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যা উত্তরবঙ্গের মানুষের জন্য সুখবর।

বাইট – সত্যেন্দ্রনাথ রায়, বিজেপি বিধায়ক, গঙ্গারামপুর।

TAGS

সম্পর্কিত খবর