ভিডিও

বারাবনিতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচল তিনজন

বারাবনিতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচল তিনজ
শ্যাম দাস, আসানসোল:
বারাবনি মদের দোকানের কাছে রেলগেটে মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। হণ্ডা দিক থেকে রেলের একটি খালি বগি বডি সমেত আসছিল। ঠিক সেই সময় রেলগেট নামানো হয়।
অভিযোগ, গেট নামার পরেও একটি বাইকে তিনজন আরোহী লোড অবস্থায় দ্রুত সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ সামনে এসে পড়ে রেলের খালি বগিটি। কোনরকমে প্রাণে বেঁচে যান তিনজন আরোহী। আতঙ্কে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তবে বাইকটি রেললাইনের উপরেই পড়ে থাকে। এরপর রেল ইঞ্জিনটি বাইকের উপর উঠে যায়। প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে রেল ইঞ্জিনটি সেখানেই দাঁড়িয়ে থাকে।
পরবর্তীতে আরপিএফ, স্থানীয় বাসিন্দা ও বারাবনি থানার পুলিশ যৌথ উদ্যোগে বাইকটি রেল ইঞ্জিনের নিচ থেকে উদ্ধার করে। তবে ঘটনার পর এখনও পর্যন্ত বাইকের মালিক বা আরোহীদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রেলগেট অতিক্রম করার সময় আরও সতর্কতার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

TAGS

সম্পর্কিত খবর