আসানসোল উত্তরে AIMIM-এর সংগঠন আরও মজবুত, ১০ জন ওয়ার্ড সভাপতিকে নিয়োগপত্র প্রদান

শ্যাম দাস, নির্ভীক বাংলা,আসানসোল: পশ্চিমবঙ্গ রাজ্য AIMIM নেতা ও পশ্চিম বর্ধমান জেলা AIMIM কমিটির সভাপতি দানিশ আজিজের নেতৃত্বে আসানসোল উত্তর বিধানসভা এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল। আজ রেলপাড়ে অবস্থিত পশ্চিম বর্ধমান জেলা AIMIM কমিটির দপ্তরে আসানসোল উত্তর বিধানসভা AIMIM-এর ব্লক সভাপতি আরশাদ খান নবনিযুক্ত ১০ জন ওয়ার্ড সভাপতির হাতে নিয়োগপত্র তুলে দেন। দলের […]
নিয়ামতপুরে বিজেপির ‘ড্রপবক্স অভিযান’ শুরু

নির্ভীক বাংলা, শ্যাম দাস,নিয়ামতপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী রূপরেখা বা মেনিফেস্টো তৈরিতে সাধারণ মানুষের মতামত সংগ্রহের লক্ষ্যে বিজেপির ‘ড্রপবক্স অভিযান’-এর শুভ সূচনা হল নিয়ামতপুরে। সোমবার কুলটি বিধানসভার নিয়ামতপুর বিজেপি সেন্ট্রাল কার্যালয় থেকে এই কর্মসূচির সূচনা করেন কুলটির বিজেপি বিধায়ক ডা. অজয় পোদ্দার। ড্রপবক্স হাতে নিয়ে তিনি দলের কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে একটি […]
৪৬ বছরে ৪৬ জন প্রতিযোগী, দুর্গাপুরে পুষ্প প্রদর্শনীতে সবুজের জয়গান

নির্ভীক বাংলা, শ্যম দাস আসানসোল/দুর্গাপুর: ধোঁয়া–ধুলোয় মোড়া শিল্পনগরী দুর্গাপুরের বুকে যেন এক টুকরো স্বস্তির নিশ্বাস। দূষণে জর্জরিত শহরের মাঝখানেই সবুজের জয়গান গাইল দুর্গাপুরের মুচিপাড়ায় অবস্থিত একটি বেসরকারি কারখানার আবাসন এলাকা। রংবেরঙের ফুলে সেজে উঠল গোটা প্রাঙ্গণ। এ কোনও এক-দু’ বছরের উদ্যোগ নয়। টানা ৪৬ বছর ধরে নিয়মিত পুষ্প প্রদর্শনীর আয়োজন করে তাক লাগিয়ে চলেছেন ওই […]
ইডির তল্লাশি সত্ত্বেও পশ্চিম বর্ধমানে বেপরোয়া বালি মাফিয়া, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

নির্ভীক বাংলা, শ্যাম দাস,দুর্গাপুর/আসানসোল: গত মঙ্গলবার ভোররাতে গোটা পশ্চিম বর্ধমান জুড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)-এর ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। অবৈধ কয়লা ও বালি পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের অভিযোগে পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সহ রাজ্য ও ভিনরাজ্যের একাধিক জায়গায় একযোগে অভিযান চালায় ইডি। পানাগড়, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর, রানিগঞ্জ ও জামুরিয়ায় কেন্দ্রীয় […]
মাদ্রাসা শিক্ষা নিয়ে মন্তব্যের প্রতিবাদে AIMIM-এর প্রতিনিধি দল হীরাপুর থানায়

নির্ভীক বাংলা,শ্যাম দাস | আসানসোল আসানসোল, ৮ ফেব্রুয়ারি: মাদ্রাসা শিক্ষা নিয়ে বিধানসভায় অবমাননাকর মন্তব্যের অভিযোগে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে দাবি করে মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (ADPC) হীরাপুর থানা পরিদর্শন করল AIMIM-এর একটি প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গ রাজ্য AIMIM নেতা এবং পশ্চিম বর্ধমান জেলা AIMIM কমিটির সভাপতি দানিশ […]
আগুন নিয়ন্ত্রণের পর বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা

নির্ভীক বাংলা,শ্যাম দাস | আসানসোল আসানসোল, ৮ ফেব্রুয়ারি: আসানসোলের কুলটির নিয়ামতপুর জিটি রোডের পাশে শনিবার বিকেলে ট্রান্সফরমারে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনার পরে বিদ্যুৎ দফতরের কর্মচারীকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকাল প্রায় ৫টা নাগাদ একটি ট্রান্সফরমারে শর্ট সার্কিট হয়। তার ফলে ট্রান্সফরমারের নিচে […]
শিল্পনগরীর যানজটমুক্তির পথে বড় পদক্ষেপ, কুমারপুর আরওবি জাতির উদ্দেশ্যে উৎসর্গ

নির্ভীক বাংলা,শ্যাম দাস | আসানসোল আসানসোল, ৮ ফেব্রুয়ারি: পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের ‘স্টপ-এন্ড-গো’ সমস্যার রবিবার সরকারিভাবে অবসান ঘটল। কেন্দ্রীয় রেল, তথ্য ও সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসানসোলের কুমারপুর রোড ওভারব্রিজটি (আরওবি) জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসানসোলের কুমারপুরে আয়োজিত […]
আসানসোলের ৭৬ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চশমা বিতরণ

নির্ভীক বাংলা, শ্যাম দাস,আসানসোল: আসানসোল পৌরনিগমের ৭৬ নম্বর ওয়ার্ডে রবিবার সকালে অনুষ্ঠিত হলো একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে একটি আধুনিক মেডিক্যাল ভ্যানের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী তথা আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক মলয় ঘটক। তিনি জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য এখন আর হাসপাতালে যেতে […]
কেন্দ্রীয় মন্ত্রীর সফরের আগেই শান্তিপুর জুড়ে বিজেপি সাংসদের নামে পোস্টার, শুরু রাজনৈতিক তরজা

নির্ভীক বাংলা,শান্তিপুর: কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং-এর শান্তিপুর সফরের ঠিক আগেই গোটা শান্তিপুর জুড়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নামে পোস্টার পড়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল। পোস্টারগুলিতে লেখা রয়েছে— “শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার”। উল্লেখ্য, কিছুক্ষণের মধ্যেই শান্তিপুরে পৌঁছনোর কথা কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং-এর। সেখানে তিনি তাঁত শিল্পীদের সঙ্গে বৈঠক করবেন। ওই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা […]
দুর্গাপুর পশ্চিমে বিজেপির ‘সাজেশন বক্স’ উদ্বোধন, পাল্টা কটাক্ষ তৃণমূলের

শ্যাম দাস, নির্ভীক বাংলা,দুর্গাপুর: দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপির ‘সাজেশন বক্স’-এর উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। সোমবার দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই বক্সের সূচনা করা হয়। এই অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, দলের মুখপাত্র সুমন্ত মণ্ডল সহ অন্যান্য কর্মী-সমর্থকরা। সাংবাদিক বৈঠকে লক্ষণ […]