দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব দুর্গাপুরে, ইস্পাত কারখানার সামনে বিক্ষোভ

নির্ভীক বাংলা শ্যাম দাস দুর্গাপুর: কেন্দ্রীয় ১০টি শ্রমিক সংগঠনের ডাকা দেশব্যাপী শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল শিল্পাঞ্চল দুর্গাপুরেও। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুর ইস্পাত কারখানার প্রধান গেটের সামনে জড়ো হন বামপন্থী শ্রমিক সংগঠনের কর্মী-সমর্থকেরা। স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রের শ্রমনীতি, বেসরকারিকরণ এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই সর্বভারতীয় ধর্মঘটের ডাক […]
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে সালানপুরে তৃণমূলের উদ্যোগ

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ ও শুভেচ্ছা জানাতে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার আছড়া রায় বলরাম উচ্চ বালিকা বিদ্যালয় এবং আঁছড়া যোগেশ্বর ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা জানান তৃণমূল নেতৃত্ব। পরীক্ষার প্রাক্কালে ছাত্রছাত্রীদের মানসিকভাবে চাঙ্গা রাখতে এবং তাদের পাশে […]
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আজ, পশ্চিম বর্ধমানে ৯৪টি কেন্দ্রে বসছে পরীক্ষার্থী — প্রস্তুত জেলা প্রশাসন

শ্যাম দাস, নির্ভীক বাংলা,আসানসোল ও দুর্গাপুর, বৃহস্পতিবার: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ, বৃহস্পতিবার থেকে। পরীক্ষা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি একাদশ শ্রেণির পরীক্ষাও নেওয়া হবে, যা মার্চ মাসের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পশ্চিম […]
শব্দ দূষণ রোধে কুলটি ট্র্যাফিক পুলিশের অভিযান, খুলে ফেলা হল বেআইনি সাইলেন্সার

শ্যাম দাস, নির্ভীক বাংলা,সালানপুর: শব্দ দূষণ রোধ ও বেপরোয়া বাইকিং নিয়ন্ত্রণে কুলটি ট্র্যাফিক পুলিশের উদ্যোগে বেআইনি সাইলেন্সার পাইপের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হল। বুধবার সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত প্রতাপপুর মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ‘ফটফট’ শব্দ সৃষ্টিকারী পরিবর্তিত বা বেআইনি সাইলেন্সার ব্যবহার করে অনেক বাইকচালক এলাকায় শব্দ দূষণ বাড়াচ্ছেন […]
মহাদেব মুখার্জীর স্মৃতিতে ২২ ও ২৩ ফেব্রুয়ারি রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পশ্চিম বর্ধমান জেলার বিশিষ্ট সমাজসেবী ও লড়াকু নেতা মহাদেব মুখার্জীর স্মৃতিকে সম্মান জানাতে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর সুযোগ্য পুত্র মৃতুঞ্জয় মুখার্জির উদ্যোগে এই দু’দিন রক্তদান শিবির সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হবে। পাশাপাশি সমাজের কল্যাণ […]
কুলটির বরাকরে মাধ্যমিকের শেষ দিনে পুলিশের প্রতি কৃতজ্ঞতা, পরীক্ষার্থীদের অভিনব উদ্যোগ

শ্যাম দাস নির্ভীক বাংলা কুলটি: ছাত্রজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক। সেই পরীক্ষার শেষ দিনে স্বস্তি ও আনন্দে ভাসলেন পরীক্ষার্থীরা। তবে শুধুই আনন্দ উদযাপন নয়, কুলটির বরাকরে দেখা গেল এক অভিনব দৃশ্য। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর আসানসোলের কুলটি বিধানসভার বরাকর এলাকায় ছাত্র-ছাত্রীরা পুলিশ প্রশাসনকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানায়। পরীক্ষাকালীন সময়ে নিরাপত্তা ও […]
আসানসোলে বাবা তিলকা মাঞ্জির জন্মবার্ষিকী পালনে বিজেপির অনুষ্ঠান, উপস্থিত শতাধিক আদিবাসী

নির্ভীক বাংলা শ্যাম দাস আসানসোল: আসানসোলের কাল্লা এলাকায় আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বাবা তিলকা মাঞ্জির জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে সম্মান জানানো হয় এবং প্রায় ১,৩০০ জনের হাতে এক বস্তা করে চাল তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে পুরুলিয়ার […]
মানুষের মতামত নিয়েই ২০২৬-এর নীল নকশা, বীজপুরে হুঙ্কার বিজেপি নেতা বিমলেশ তিওয়ারির

নির্ভীক বাংলা,নিজস্ব প্রতিনিধি, বীজপুর আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন শক্তিশালী করতে তৎপর বিজেপি। দলের আগামী দিনের রণকৌশল ও নির্বাচনী রূপরেখা তৈরিতে এবার সরাসরি সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দেওয়ার বার্তা দিল গেরুয়া শিবির। বুধবার বীজপুরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক বিমলেশ তিওয়ারি জানান, ২০২৬ সালের নির্বাচনের ‘রোডম্যাপ’ তৈরি হবে […]
বেসরকারি অ্যাপের বিরুদ্ধে ক্ষোভ, ‘যাত্রী সাথী’-তেই ভরসা বাইক ট্যাক্সি চালকদের

শ্যাম দাস নির্ভীক বাংলা, দূর্গাপুর: ভাড়া কাঠামো নিয়ে অসন্তোষ, অতিরিক্ত কমিশন কাটা এবং বীমা-সহ ন্যূনতম সুবিধার অভাবের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ধর্মঘটে সামিল হয়েছেন বাইক ট্যাক্সি চালকরা। দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন চালকরা। তাঁদের দাবি, জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণের খরচ ক্রমশ বাড়লেও আয় তুলনামূলকভাবে কমে যাচ্ছে। বেসরকারি অ্যাপ […]
কাঁথি-৩ ব্লকে শিল্লিবাড়ি–নীলপুর ভায়া ধামাই রাস্তার মেরামতির কাজের শুভ উদ্বোধন

নির্ভীক বাংলা: উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি-৩ ব্লকে শিল্লিবাড়ি থেকে নীলপুর ভায়া ধামাই পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের মেরামতির কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলো। উদ্বোধন করেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা মিতারানী সাউ, কর্মাধ্যক্ষ অশোক প্রধান, প্রধান প্রভাতী বারুই দাস, সভাপতি রাজকুমার দাস, সদস্য আশিষ মান্না-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। […]