নীল বাতির দাপট! ওসি নেই, তবু সাব-ইন্সপেক্টরের ‘রাজকীয়’ টহল—সালানপুরে প্রশ্নের ঝড়

নির্ভীক বাংলা,মহেশ দে,সালানপুর: Salamapur Police Station-এ বর্তমানে কার্যত ‘শূন্য সিংহাসন’। কয়েক দিন আগেই ভারপ্রাপ্ত আধিকারিকের বদলির নির্দেশ আসে। তিনি দায়িত্ব ছেড়ে দিয়েছেন, কিন্তু নতুন ওসি এখনও যোগ দেননি। এর মাঝেই এলাকায় ঘুরছে নীল বাতি জ্বালানো থানার অফিসিয়াল গাড়ি—আর স্টিয়ারিংয়ের পাশে দেখা যাচ্ছে থানার মেজো বাবু, সাব-ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি দত্তকে। প্রশ্ন উঠছে—কোন অধিকারে? সরকারি নিয়ম অনুযায়ী এবং […]

নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল,১৪ ফেব্রুয়ারি, ২০২৬: অবৈধ কয়লা খনন ও চুরির সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলায় বড়সড় পদক্ষেপ নিল Enforcement Directorate (ইডি)। ২০০২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ) অনুযায়ী ১০০.৪৪ কোটি টাকার সম্পদ অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, অনুপ মাজি ওরফে ‘লালা’-র নেতৃত্বে গড়ে ওঠা একটি চক্র Eastern Coalfields Limited (ইসিএল)-এর […]
বোলকুন্ডায় বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, সালানপুরে রাস্তার শিলান্যাস; পাওয়ার গ্রিডে বৈঠক বিধান উপাধ্যায়ের

আসানসোল/বারাবনি: শনিবার একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নিলেন বারাবনির বিধায়ক তথা Asansol Municipal Corporation-এর মেয়র Bidhan Upadhyay। দিনের শুরুতে তিনি বোলকুন্ডা গ্রামে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। ভবনটি Eastern Coalfields Limited (ইসিএল)-এর সিএসআর ফান্ড থেকে প্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন ভবন চালু হওয়ায় পড়ুয়াদের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধান […]
স্যার বীরেন মুখার্জির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি, আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতি

নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল/কুল্টি: শনিবার ভারতী ভবন পরিচালন সমিতির উদ্যোগে শিল্পজগতের অন্যতম পথিকৃৎ Birendranath Mukherjee-র জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী Moloy Ghatak। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ভারতীয় শিল্পের বিকাশে স্যার বীরেন মুখার্জির অবদান চিরস্মরণীয়। তিনি জানান, এমন মহান ব্যক্তিত্বের স্মৃতিকে সম্মান […]
আসানসোলে সরকারি কর্মচারীদের জেলা সম্মেলন, সমস্যা সমাধানের আশ্বাস মন্ত্রী মলয় ঘটকের

নির্ভীক বাংলা শ্যাম দাস, আসানসোল: শনিবার আসানসোল জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে পশ্চিম বর্ধমান শাখার উদ্যোগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী Moloy Ghatak। বিপুল সংখ্যক সরকারি কর্মচারী, ফেডারেশনের পদাধিকারী ও প্রতিনিধিরা এই সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য Gurudas Chattopadhyay, কাউন্সিলর Animesh […]
নিয়ামতপুরে যানজট রুখতে জরুরি বৈঠক, উপস্থিত এসিপি ট্রাফিক

মহেশ দে, নির্ভীক বাংলা,আসানসোল: যানজট সমস্যা মোকাবিলায় উদ্যোগ নিল Asansol Durgapur Police Commissionerate-এর কুলটি অঞ্চলের নিয়ামতপুর সাব ট্রাফিক গার্ড। সোমবার দুপুর ১টা নাগাদ নিয়ামতপুরের একতা ভবনে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক Mohammad Jasim, ট্রাফিক ইন্সপেক্টর Rana Ambika Dutta, নিয়ামতপুর সাব ট্রাফিক ইন্সপেক্টর Mrinalkanti Murmu। এছাড়াও উপস্থিত ছিলেন নিয়ামতপুর চেম্বার […]
১৪ ফেব্রুয়ারি কেন পালিত হয় ভ্যালেন্টাইনস ডে? ইতিহাস ও প্রেক্ষিত

নির্ভীক বাংলা, মহেশ দে, আসানসোল: ভ্যালেন্টাইনস উইকের শেষ এবং সবচেয়ে বিশেষ দিন ১৪ ফেব্রুয়ারি। সারা বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয় ভালোবাসার উৎসব হিসেবে। প্রেম, স্নেহ ও সম্পর্ককে প্রকাশ করার অনন্য উপলক্ষ হিসেবে ভ্যালেন্টাইনস ডে-র গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। তবে প্রশ্ন থেকেই যায়—কেন ঠিক ১৪ ফেব্রুয়ারিতেই পালিত হয় এই দিন? ইতিহাস বলছে, এই দিনের নামকরণ […]
শ্রমিকনগর কলোনিতে জল ও নিকাশী সমস্যায় ক্ষোভ

নির্ভীক বাংলা, শ্যাম দাস, দূর্গাপুর: দুর্গাপুর শহরের ৪১ নম্বর ওয়ার্ডের শ্রমিকনগর কলোনির একাংশে পানীয় জল ও নিকাশী সমস্যাকে কেন্দ্র করে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত পানীয় জল মিলছে না। বাধ্য হয়ে তাঁরা সাবমার্সিবল বসানোর উদ্যোগ নিলে তাতেও প্রশাসনিক বাধার মুখে পড়তে হয়। পরে একটি চাপা কল বসানো হলেও সেখান থেকে ঘোলা […]
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে পদ্ম শিবিরের অন্তর্দ্বন্দ্ব

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রকাশ্যে আসছে পদ্ম শিবিরের অন্তর্দ্বন্দ্ব। আর সেই রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে এখন দুর্গাপুর। Bharatiya Janata Party-র দুর্গাপুর পশ্চিমের বিধায়ক Laxman Ghorui-কে লক্ষ্য করে দলেরই জেলা কমিটির সভাপতি Abhijit Bhattacharya সোশ্যাল মিডিয়ায় দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুধু অভিযোগই নয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মণ ঘরুইকে প্রার্থী করা হলে তিনি নির্দল প্রার্থী […]
আসানসোলের হটন রোড মোড়ে যানজট সমস্যা নিয়ে জেলা কংগ্রেসের বিক্ষোভ

নির্ভীক বাংলা শ্যাম দাস আসানসোল: শহরের যানজট সমস্যা নিরসনের দাবিতে শুক্রবার হটন রোড মোড় সংলগ্ন জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল জেলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা। Asansol-এর অন্যতম ব্যস্ত সংযোগস্থল হটন রোড মোড়ে এই কর্মসূচির জেরে সাময়িকভাবে তীব্র যানজটের সৃষ্টি হয়। জেলা কংগ্রেসের দাবি, দীর্ঘদিন ধরেই হটন রোড মোড় এলাকায় অসহনীয় যানজটের সমস্যা তৈরি হয়েছে। […]