ভিডিও

বিদ্যালয়ের কিচেন গার্ডেনে উৎপন্ন সবজি দিয়েই মিড-ডে মিল, দৃষ্টান্ত গড়ছে গিরিবালা আদর্শ প্রাথমিক বিদ্যালয়

বাইজিদ মন্ডল, দক্ষিণ ২৪ পরগনা: স্কুলের পড়াশোনার পাশাপাশি এখন সেখানে চাষ হচ্ছে নানান রকম মরশুমি সবজি। আর সেই সবজি দিয়েই রান্না হচ্ছে মিড-ডে মিল। বাজারের উপর নির্ভর না করে নিজেদের কিচেন গার্ডেন থেকেই রান্নার উপকরণ জোগাড় করে দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘীর মথুরাপুর এলাকার গিরিবালা আদর্শ প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় প্রাঙ্গণের ফাঁকা জমিতে ছাত্রছাত্রী […]

সংসদে কেন্দ্রীয় বাজেটের উপর তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘এটা উন্নয়নের বাজেট নয়, করের মরণফাঁদ’

বাইজিদ মন্ডল: লোকসভায় কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই বাজেট দেশের অর্থনীতিকে চাঙ্গা করার বদলে কেবল হেডলাইন তৈরির চেষ্টা করেছে এবং গরিব ও মধ্যবিত্তের উপর ‘ট্রিপল ট্যাক্স’-এর বোঝা চাপিয়েছে। অভিষেকের অভিযোগ, সরকার ‘উল্টো রবিনহুড’ নীতি অনুসরণ করছে—কর ও মুদ্রাস্ফীতির মাধ্যমে গরিবদের নিঃস্ব […]

আসানসোলের সাত বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে?

আসানসোল, ৯ ফেব্রুয়ারি: বাংলার রাজনীতিতে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা না হলেও রাজনৈতিক মহলে উত্তাপ এখনই চরমে। রাজনৈতিক সূত্রের খবর, আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহেই নির্বাচনসূচি ঘোষণা হতে পারে। তার আগেই প্রার্থী নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় অন্দরমহল থেকে শুরু করে রাজনৈতিক মহল—সর্বত্র […]

ইডির তল্লাশি সত্ত্বেও পশ্চিম বর্ধমানে বেপরোয়া বালি মাফিয়া, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

নির্ভীক বাংলা, শ্যাম দাস,দুর্গাপুর/আসানসোল: গত মঙ্গলবার ভোররাতে গোটা পশ্চিম বর্ধমান জুড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)-এর ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। অবৈধ কয়লা ও বালি পাচার সংক্রান্ত আর্থিক লেনদেনের অভিযোগে পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সহ রাজ্য ও ভিনরাজ্যের একাধিক জায়গায় একযোগে অভিযান চালায় ইডি। পানাগড়, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর, রানিগঞ্জ ও জামুরিয়ায় কেন্দ্রীয় […]

৯ দিনের ধর্মঘট তুলে কাজে ফিরলেন আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা

শ্যাম দাস,নির্ভীক বাংলা,আসানসোল, ৭ ফেব্রুয়ারি: আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকের সঙ্গে শনিবার দুপুরে হওয়া বৈঠকে অবশেষে সমাধান সূত্র মিলল। এর পরেই ৯ দিনের মাথায় ধর্মঘট তুলে নিয়ে কাজে ফিরলেন পুরনিগমের সাফাই কর্মীরা। জানা গেছে, শনিবার বিকেল থেকেই শহরের একাধিক এলাকায় আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছেন সাফাই কর্মীরা। […]

সাফাই কর্মীদের কর্মবিরতিতে জঞ্জালে ঢেকেছে আসানসোল

নির্ভীক বাংলা,আসানসোল: বিগত আটদিন ধরে সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে কার্যত জঞ্জালের শহরে পরিণত হয়েছে আসানসোল। শহরের মূল রাস্তা থেকে অলিগলি—সর্বত্র আবর্জনার স্তূপ। এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার একদিকে বামফ্রন্ট, অন্যদিকে জেলা যুব কংগ্রেস আলাদা আলাদা কর্মসূচিতে আসানসোল পৌরনিগমে বিক্ষোভ দেখায়। শুক্রবার সকালে বামফ্রন্টের পক্ষ থেকে জঞ্জাল পরিষ্কারের দাবিতে বিক্ষোভ পদযাত্রা করে আসানসোল পৌরনিগমে এসে মেয়রের সঙ্গে […]

আট দিন ধরে সাফাই কর্মীদের ধর্মঘটে বিপর্যস্ত আসানসোল, জঞ্জাল সাফাইয়ে নামল কংগ্রেস

নির্ভীক বাংলা,আসানসোল: আসানসোল পৌর কর্পোরেশনের ১০৬টি ওয়ার্ডের সাফাই কর্মীদের কর্মবিরতি আজ অষ্টম দিনে পড়ল। বেতন বৃদ্ধি, পিএফ সহ একাধিক দাবিতে টানা ধর্মঘটের জেরে কার্যত জঞ্জালের শহরে পরিণত হয়েছে আসানসোল। রাস্তা থেকে শুরু করে প্রধান সড়ক, সর্বত্র জমেছে আবর্জনার স্তূপ। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী, বাড়ছে সংক্রমণের আশঙ্কাও। এই পরিস্থিতিতে শহরকে দূষণমুক্ত রাখতে এদিন জঞ্জাল […]

লক্ষ্মী ভান্ডারের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি, ডিএ ও আশা কর্মীদের ভাতাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি

নির্ভীক বাংলা, ৫ ফেব্রুয়ারি, ২০২৬: কলকাতা: নির্বাচনী বছরের প্রাক্কালে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তীকালীন বাজেটে একের পর এক বড় ঘোষণা। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশ করেন। বাজেটে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য, বিশেষ করে মহিলা ও রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় ‘লক্ষ্মী ভান্ডার’ প্রকল্পে মাসিক […]

বিনা বৈধ সার্টিফিকেটে দাপিয়ে চলছে কাসকুলি অবৈধ পাথর খাদান, প্রশাসন নীরব—বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী সমাজের

বিনা বৈধ সার্টিফিকেটে দাপিয়ে চলছে কাসকুলি অবৈধ পাথর খাদান, প্রশাসন নীরব—বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি আদিবাসী সমাজে নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ: আসানসোলের বরাবনি বিধানসভার গোরান্ডি এলাকার কাসকুলিতে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চলতে থাকা পাথর খাদান ও ক্রাশার বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই। রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কোনও বৈধ অনুমতি বা সার্টিফিকেট ছাড়াই এই খাদান ও ক্রাশার চালানো […]

মঙ্গলবার সকাল হতেই পশ্চিম বর্ধমান জেলাজুড়ে চাঞ্চল্য ছড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একযোগে অভিযানে

নির্ভীক বাংলা,শ্যাম দাস | আসানসোল মঙ্গলবার সকাল হতেই পশ্চিম বর্ধমান জেলাজুড়ে চাঞ্চল্য ছড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর একযোগে অভিযানে। দুর্গাপুর, পাণ্ডবেশ্বর, জামুরিয়া ও বুদবুদ—জেলার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সকাল ছটা থেকেই শুরু হয় টানা তল্লাশি অভিযান। দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে সকাল থেকেই ইডির আধিকারিকরা তল্লাশি চালান। একই সঙ্গে পাণ্ডবেশ্বর […]