দুর্গাপুর জংশন মল থেকে অনুষ্ঠিত হলো দুর্গাপুর 5K ম্যারাথন

‘ নির্ভীক বাংলা,দুর্গাপুর: লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর ও দুর্গাপুর জংশন মলের উদ্যোগে, ডিএসএমএস কলেজ এবং দুর্গাপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের সহযোগিতায় দুর্গাপুর জংশন মল থেকে অনুষ্ঠিত হলো দুর্গাপুর 5K ম্যারাথন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, অভিনেত্রী ঋতুপর্ণা বসাক সহ অন্যান্য বিশিষ্ট অতিথি ও উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানান, গত দু’বছর ধরে […]
কলকাতা সহ রাজ্যের সেরা বক্ষরোগ বিশেষজ্ঞদের (চেস্ট ফিজিশিয়ান) ২৯তম বার্ষিক সম্মেলন ACPCON 2026

নির্ভীক বাংলা,কলকাতা, ৭ ফেব্রুয়ারি: কলকাতা সহ রাজ্যের সেরা বক্ষরোগ বিশেষজ্ঞদের (চেস্ট ফিজিশিয়ান) ২৯তম বার্ষিক সম্মেলন ACPCON 2026 শুরু হল কলকাতার স্বভূমির রঙ দরবারে। অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানস (ACP), পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আয়োজিত এই দু’দিনব্যাপী সম্মেলন চলবে ৭ ও ৮ ফেব্রুয়ারি। এই সম্মেলনে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভিন রাজ্য থেকে আগত প্রায় ৩৫০ জন চেস্ট ফিজিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার […]
আগুনঝরা বাইকের দাপট রুখতে কড়া ট্রাফিক অভিযান দুর্গাপুরে

নির্ভীক বাংলা,দুর্গাপুর: বাইকের সাইলেন্সার থেকে আগুনের ফুলকি, বিকট শব্দে গুলির আওয়াজ—এই ‘হলিউড-টালিউড মার্কা’ শব্দ ও আলো-আতঙ্কে অতিষ্ঠ দুর্গাপুরবাসী। শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই এই ধরনের শব্দবাজ ও আগুন ছোড়া বাইকের দৌরাত্ম্যে নাজেহাল হচ্ছেন পথচারী থেকে শুরু করে গাড়িচালকরা। এই বেআইনি ও বিপজ্জনক দাপট রুখতে শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের গান্ধী মোড়ে বিশেষ ট্রাফিক অভিযান চালায় আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের […]
৯ দিনের ধর্মঘট তুলে কাজে ফিরলেন আসানসোল পুরনিগমের সাফাই কর্মীরা

শ্যাম দাস,নির্ভীক বাংলা,আসানসোল, ৭ ফেব্রুয়ারি: আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ও ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হকের সঙ্গে শনিবার দুপুরে হওয়া বৈঠকে অবশেষে সমাধান সূত্র মিলল। এর পরেই ৯ দিনের মাথায় ধর্মঘট তুলে নিয়ে কাজে ফিরলেন পুরনিগমের সাফাই কর্মীরা। জানা গেছে, শনিবার বিকেল থেকেই শহরের একাধিক এলাকায় আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছেন সাফাই কর্মীরা। […]
পদ্মশ্রী সম্মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অভিনন্দন সুকান্ত মজুমদারের

নির্ভীক বাংলা,কলকাতা: পদ্মশ্রী পুরস্কার প্রাপ্য অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সাধারণতন্ত্র দিবসের আগেই অভিনন্দন জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শনিবার সকালেই তিনি অভিনেতার বালিগঞ্জের বাসভবনে যান। এই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন প্রসেনজিতকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি ফুলের তোড়া, মিষ্টি এবং অযোধ্যার রামমন্দিরের রামলালার প্রতিকৃতি […]
আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

শ্যাম দাস ,নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিমবঙ্গ: আসানসোলের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে কথিত চিকিৎসায় গাফিলতির অভিযোগে তিন বছরের এক শিশুকন্যার মৃত্যুকে ঘিরে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে। মৃত শিশুটির নাম প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়। তার বাড়ি রানিগঞ্জের সিয়ারসোল এলাকায়। পরিবারের অভিযোগ, শুক্রবার রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ জ্বর ও বমির উপসর্গ নিয়ে প্রিয়াঙ্কাকে হেলথ ওয়ার্ল্ড হাসপাতালে ভর্তি করা হয়। […]
आसनसोल हेल्थ वर्ल्ड अस्पताल में लापरवाही का आरोप, तीन वर्षीय बच्ची की मौत पर हंगामा

आसनसोल, पश्चिम बंगाल आसनसोल के हेल्थ वर्ल्ड अस्पताल में कथित चिकित्सकीय लापरवाही के कारण तीन वर्षीय बच्ची प्रियंका मुखर्जी की मौत हो जाने से शनिवार को अस्पताल परिसर में हंगामा मच गया। बच्ची के पिता बिजय मुखर्जी, जो रानीगंज के सियार सोल के निवासी हैं, ने अस्पताल के डॉक्टरों और स्टाफ पर गंभीर आरोप लगाए […]
লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বৃদ্ধি, আনন্দে আবির-মিষ্টিমুখ মহিলাদের

নির্ভীক বাংলা,হিঙ্গলগঞ্জ | উত্তর ২৪ পরগনা: রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ার খবরে আনন্দে মেতে উঠলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পেশ হওয়া এই শেষ বাজেটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা করায় উচ্ছ্বাসে ফেটে পড়েন উপভোক্তারা। নতুন ঘোষণা অনুযায়ী, এতদিন যেসব মহিলা মাসে ১০০০ […]
বাদুড়িয়ায় জীবিত ভোটারকে ‘মৃত’ দেখানোর অভিযোগ

নির্ভীক বাংলা,বাদুড়িয়া | বসিরহাট মহকুমা: বাদুড়িয়া বিধানসভার বাদুড়িয়া ব্লকে জীবিত ভোটারদের মৃত ঘোষণা করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, মোট ৩৩ জন জীবিত ভোটারের নামে ফর্ম-৭ পূরণ করে তাঁদের মৃত দেখানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বাদুড়িয়া ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ ভোটাররা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার অন্তর্গত বাদুড়িয়া বিধানসভার […]
কাঁচরাপাড়ায় ইসরোর ‘স্পেস অন হুইলস’ মহাকাশ বিজ্ঞানে অনুপ্রাণিত ভবিষ্যৎ প্রজন্ম

নির্ভীক বাংলা,উজ্জ্বল ভৌমিক, নিজস্ব প্রতিনিধি | কাঁচরাপাড়া: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে ঘোষিত উদ্যোগের বাস্তব রূপ এবার দেখা গেল উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায়। সারা ভারত জুড়ে ইসরোর (ISRO) যে ছয়টি বিশেষ ভ্রাম্যমাণ প্রদর্শনী বাস ঘোরার কথা ছিল, তার মধ্যে একটি বাস আজ কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন এলাকায় এসে পৌঁছায়। মহাকাশ গবেষণা, রকেট প্রযুক্তি […]