পায়ে হেঁটে বৈষ্ণবদেবী দর্শনের লক্ষ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কোলকাতার যাদবপুরের বাসিন্দা সুজিত দাস।

ডানকুনি থেকে তাঁর পদযাত্রা শুরু হয়ে ইতিমধ্যেই আসানসোলে পৌঁছেছে। সোমবার জাতীয় পতাকা হাতে নিয়ে আসানসোল থেকেই ফের পদযাত্রা শুরু করে বৈষ্ণবদেবীর উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। সুজিত দাস জানান, ভক্তি ও সংকল্প থাকলে পায়ে হেঁটেও বৈষ্ণবদেবী দর্শন করা সম্ভব—এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতেই তাঁর এই উদ্যোগ। তাঁর এই যাত্রা ইতিমধ্যেই বহু মানুষের নজর কেড়েছে এবং […]
পথশ্রী প্রকল্পের রাস্তা ঘিরে চরম উত্তেজনা, মহিলাদের উপর হামলার অভিযোগ

নির্ভীক বাংলা,বাঁকুড়া: রাজ্য সরকারের ‘পথশ্রী প্রকল্পে’ নির্মীয়মাণ রাস্তা ঘিরে চরম বিবাদে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া জেলার জগদল্লা গ্রাম। ঘটনাস্থল বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদল্লা গ্রামের রজকপাড়া। অভিযোগ, আচমকাই মহিলাদের উপর চড়াও হয়ে ইঁট-পাটকেল ছোড়ে কিছু যুবক। এতে গুরুতর জখম হন এক মহিলা পঞ্চায়েত সদস্যসহ মোট ছয় জন মহিলা। স্থানীয় সূত্রে জানা যায়, রজকপাড়া থেকে রাজ্য […]
আসানসোল ও দুর্গাপুরে শুরু মাধ্যমিক পরীক্ষা, পশ্চিম বর্ধমানে পরীক্ষার্থী ৩০,৪৯৭

নির্ভীক বাংলা,আসানসোল, ১ ফেব্রুয়ারি: সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হল মাধ্যমিক পরীক্ষা ২০২৬। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বছর পশ্চিম বর্ধমান জেলা থেকে মোট ৩০ হাজার ৪৯৭ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। এর মধ্যে আসানসোল মহকুমা: ১৮ হাজার ১৪ […]
SIR सुनवाई के लिए कांग्रेस पार्षद एस.एम. मुस्तफा को बुलावा

आसनसोल। आसनसोल नगर निगम के 25 नंबर वार्ड के कांग्रेस पार्षद एस.एम. मुस्तफा को SIR के तहत सुनवाई के लिए बुलाया गया है। इसी सिलसिले में आज वह अनोखे अंदाज़ में बाजे-गाजे के साथ आसनसोल स्थित एन.सी. लाहिड़ी हाई स्कूल के सुनवाई केंद्र पहुँचे। इस दौरान खास बात यह रही कि कांग्रेस पार्षद एस.एम. मुस्तफा […]
বাজনা বাজাতে বাজাতে আসানসোলেরএস আই আর কেন্দ্রে শুনানিতে

নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল আসানসোল পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর এস. এম. মুস্তফা-কে SIR (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) সংক্রান্ত শুনানির জন্য ডাকা হয়। সোমবার তিনি বাজনা বাজাতে বাজাতে আসানসোলের এন. সি. লাহিড়ী হাইস্কুলে অবস্থিত শুনানি কেন্দ্রে পৌঁছান। বাজনা সহকারে তাঁর এই প্রবেশ ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং অনেকেই তা রাজনৈতিক প্রতিবাদ হিসেবেই দেখছেন। শুনানি […]
পুকুরের মালিকানা বিবাদে গ্রেফতার বিজেপি নেতা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ ধৃতের

নির্ভীক বাংলা,বাঁকুড়া: পুকুরের মালিকানা সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে বাঁকুড়ায় গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। ধৃতের নাম গোপাল ধীবর। গতকাল রাতে বাঁকুড়া সদর থানার পুলিশ তাঁকে মারধর, হুমকি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার করে। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বাঁকুড়া শহরের একটি পুকুরের মালিকানা নিয়ে স্থানীয় দত্ত […]
বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় চুরির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি কর্মীরা

নির্ভীক বাংলা:দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ডাঙাপাড়া এলাকায় বিজেপির একটি অস্থায়ী দলীয় কার্যালয় ভাঙচুর ও চুরির ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই শনিবার রাতে এই ঘটনা ঘটিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, ওই অস্থায়ী কার্যালয় থেকে এসআইআর সংক্রান্ত কাজকর্ম পরিচালিত হচ্ছিল। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শোনা এবং তাদের পাশে থাকার […]
জামুড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮–১০টি দোকান

নির্ভীক বাংলা,জামুড়িয়া: জামুড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকাজুড়ে। শনিবার গভীর রাতে জামুড়িয়ার ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বোগড়া চট্টি মোড় সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৮ থেকে ১০টি অস্থায়ী দোকান। এই ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় দোকানদাররা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় বারোটা নাগাদ ৩২ নম্বর ওয়ার্ড […]
পাণ্ডবেশ্বরে মুখ্যমন্ত্রীর প্রেরিত বিশেষ সম্মাননা প্রদান

নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর: রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরিত বিশেষ সম্মাননা পাণ্ডবেশ্বরের বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী জিতেন চট্টোপাধ্যায় (জিতু দা)-এর হাতে তুলে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আজ পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত পাণ্ডবেশ্বরের বাসিন্দা মাননীয় জিতেন চট্টোপাধ্যায়কে ‘উন্নয়নের পাঁচালি’ সহ সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান বিধায়ক। সেই সঙ্গে তাঁর হাতে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর পক্ষ […]
এসআইআর-এর প্রতিবাদ সভায় মন্ত্রী মলয় ঘটক

নির্ভীক বাংলা,আসানসোল: শনিবার সকালে আসানসোল আদালত চত্বরে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের উদ্যোগে এসআইআর-এর বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের আইনজীবীরা। সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন […]