ভিডিও

জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত ১, ক্ষতিপূরণের দাবিতে অবরোধ

নির্ভীক বাংলা,আসানসোল:
আসানসোলের উত্তর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটে শীতলা মোড় এলাকায়, রাস্তা পারাপার করার সময় একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় গ্রামবাসীরা। মৃত ব্যক্তির পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এর ফলে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

TAGS

সম্পর্কিত খবর