ভিডিও

পরিবেশবান্ধব গণপরিবহণে বড় পদক্ষেপ

এসবিএসটিসির ২০টি সিএনজি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

নির্ভীক বাংলা শ্যাম দাস আসানসোল:
দক্ষিণবঙ্গের গণপরিবহণ ব্যবস্থাকে আধুনিক ও দূষণমুক্ত করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)-র ২০টি নতুন সিএনজি বাসের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়। দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক ও রাজনৈতিক কর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচারবিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ-এর চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের ১০টি গুরুত্বপূর্ণ রুটে এই ২০টি সিএনজি বাস চলবে। ঝাড়গ্রাম–কলকাতা, বর্ধমান–আসানসোল, বেলঘরিয়া–দীঘা, বেলঘরিয়া–টাকি-সহ একাধিক ব্যস্ত রুটে মিলবে নতুন পরিষেবা।
রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগে যেমন পরিবেশ দূষণ কমবে, তেমনই যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও আধুনিক পরিষেবা নিশ্চিত হবে।

TAGS

সম্পর্কিত খবর